Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কুষ্টিয়ায় আর্টিলারি শেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ১৭:২১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রাম থেকে একটি পুরোনো আর্টিলারি শেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় গ্রামের অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা প্রয়াত আসমত উল্লাহর বসতবাড়ি থেকে শেলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শেলটি উদ্ধারের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় সেনা ক্যাম্পকে জানানো হয়। এরপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে আর্টিলারি শেলটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ সময় সম্ভাব্য ঝুঁকি এড়াতে এলাকাবাসীকে সতর্ক করতে মাইকিং করা হয়।

দৌলতপুর সেনা ক্যাম্প সূত্র জানায়, উদ্ধারকৃত আর্টিলারি শেলটি নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। খুব শিগগিরই ইউনিটটি ঘটনাস্থলে এসে শেলটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, উদ্ধার করা আর্টিলারি শেলটি বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছে। পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর